© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবরার হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল  

শেয়ার করুন:
আবরার হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল   
district-correspondent
০৬:৪১ পিএম | ০৯ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও জড়িতদের বিচার দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

বুধবার সকালে শহরের কলাবাগান মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের দ্রুত বিচারের দাবি জানান।

সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব এড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান সাহেদ প্রমুখ বক্তব্য রাখেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন