© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিদ্ধিরগঞ্জে টিভি দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ আটক  

শেয়ার করুন:
সিদ্ধিরগঞ্জে টিভি দেখানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ আটক   

প্রতীকী ছবি

own-reporter-narayanganj
০৭:৩৩ পিএম | ১০ অক্টোবর, ২০১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের আজিবপুর সরদারপাড়া রেললাইন বস্তিতে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের আজিবপুর সরদারপাড়া রেললাইন বস্তিতে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বৃদ্ধের নাম আব্দুর রহমান (৬৫)। সে সিদ্ধিরগঞ্জপুল এলাকার মিছির আলী সুপার মার্কেটের নিরাপত্তাপ্রহরী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জের আজিবপুর সরদারপাড়া রেললাইন বস্তির নিজ বাড়ির সামনে শিশুটি খেলছিল। এ সময় টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে আব্দুর রহমান তাকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে আতঙ্কিত হয়ে ওই শিশুটি চিৎকার শুরু করে।

চিৎকার শুনে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার ও আব্দুর রহমানকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত আব্দুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার এএসআই আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন