© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধাপরাধের মামলা: ঝিনাইদহে আ.লীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার  

শেয়ার করুন:
যুদ্ধাপরাধের মামলা: ঝিনাইদহে আ.লীগ নেতাসহ দুইজন গ্রেপ্তার   

প্রতীকী ছবি

district-correspondent
০৭:২৩ পিএম | ২১ অক্টোবর, ২০১৯

ঝিনাইদহে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে সদর উপজেলার নারায়ণপুর বাজার ও হলিধানী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন- সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ এবং তার সহযোগী সাহেব আলী।

আব্দুর রশিদের হলিধানী গ্রামের হামিদ মিয়ার ছেলে। আর সাহেব আলী একই ইউনিয়নের কোলা গ্রামের হামেদ মালিথার ছেলে।

ঝিনাইদহ জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেপ্তার করা হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রশিদ এবং তার সহযোগী কোলা গ্রামের অমেদ আলী মালিথার ছেলে সাহেব আলী ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন। এ ব্যাপারে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে মামলা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন