© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার আছড়ে পড়ল জম্মুতে  

শেয়ার করুন:
ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার আছড়ে পড়ল জম্মুতে   

ছবি সংগৃহীত

international-desk
০৬:১৬ পিএম | ২৪ অক্টোবর, ২০১৯

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার জম্মুর পুঞ্চ এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আনন্দবাজার জানায়, জম্মুর পুঞ্চের কাছে ভারতীয় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার আছড়ে পড়ে। ওই হেলিকপ্টারে ভারতীয় সেনাবাহিনীর নর্দান কমান্ডার রবীন সিংহসহ সাত উচ্চপদস্থ অফিসার ছিলেন। তবে তারা সবাই অক্ষত রয়েছেন।

যান্ত্রিক ত্রু টির কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। এই দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

চলতি বছরেই পৃথক ১০টি ঘটনায় অন্তত ১১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে এক ভারতীয় সংবাদমাধ্যম। এসব দুর্ঘটনায় পাইলটসহ কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন