© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রেলিয়া থেকে বিমানে এল ২২৫ গরু  

শেয়ার করুন:
অস্ট্রেলিয়া থেকে বিমানে এল ২২৫ গরু   

প্রতীকী ছবি

own-reporter
১২:৪২ পিএম | ১৩ নভেম্বর, ২০১৯

অস্ট্রেলিয়া থেকে পণ্যবাহী বিমানে করে ২২৫টি গরু বাংলাদেশে এসেছে। ইয়ন গ্রুপের ইয়ন বায়ো সায়েন্স লিমিটেড এসব গরু এনেছে। মঙ্গলবার ভোরে গরু বহনকারী কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দর থেকে রওনা দেয় বিমানটি।

অস্ট্রেলিয়া থেকে পণ্যবাহী বিমানে করে ২২৫টি গরু বাংলাদেশে এসেছে। ইয়ন গ্রুপের ইয়ন বায়ো সায়েন্স লিমিটেড এসব গরু এনেছে।

মঙ্গলবার ভোরে গরু বহনকারী কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দর থেকে রওনা দেয় বিমানটি।

ইয়ন বায়ো সায়েন্স এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রংপুরের বদরগঞ্জ উপজেলায় উন্নত প্রযুক্তিভিত্তিক ডেইরি ফার্ম বা দুগ্ধখামার চালু করেছে প্রতিষ্ঠানটি। আর ওই দুগ্ধখামারের জন্যই গরুগুলো আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্র, তুরস্ক, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ঘুরে খামার পরিদর্শন করেছে। এরপর উন্নত প্রযুক্তির খামার গড়ে তুলেছে।

পরিকল্পনা অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে উন্নত জাতের গাভি আমদানির জন্য সরকারের অনুমোদন নেয়া হয় বলে জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানায়, ফার্মে গরুর বাসস্থান নির্মাণ করা হয়েছে সুইডেনের ডি লেভেল নামের একটি প্রতিষ্ঠানের তৈরি নকশা অনুযায়ী। দুধ দোহনের জন্য স্থাপন করেছে স্বয়ংক্রিয় মিল্কিং পারলার। খামারে উৎপাদিত দুধ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দুগ্ধজাত পণ্য উৎপাদন করবে প্রতিষ্ঠানটি।

ইয়ন গ্রুপ গরুর খাদ্য উৎপাদনের জন্য ২৫০ একর জমিতে ভুট্টা চাষ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এছাড়া প্রতিষ্ঠানটি নিজস্ব মিলে দানাদার খাদ্য উৎপাদন করছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন