© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেটে বিএনপির বিক্ষোভে ককটেল বিস্ফোরণ, আটক ৩  

শেয়ার করুন:
সিলেটে বিএনপির বিক্ষোভে ককটেল বিস্ফোরণ, আটক ৩   
own-reporter-sylhet
০৫:৫২ পিএম | ১২ ডিসেম্বর, ২০১৯

সিলেটে বিক্ষোভ কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের দায়ে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার নগরের সুরমা মার্কেট মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটলে তাদের আটক করা হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন আপিল বিভাগে খারিজ হয়ে যাওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সুরমা পয়েন্টে গিয়ে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপির নেতা সিসিক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মিফতাহ সিদ্দীকি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচ/এইচইউ

মন্তব্য করুন