বিমানে যুক্ত হল ‘সোনার তরী’ আসছে ‘অচিন পাখি’
‘সোনার তরী’ নামে নতুন আরেকটি ড্রিমলাইনার উড়োজাহজ যুক্ত হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। একই মডেলের আরেকটি নতুন উড়োজাহাজ ‘অচিন পাখি’ আগামী মঙ্গলবার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
‘সোনার তরী’ নামে নতুন আরেকটি ড্রিমলাইনার উড়োজাহাজ যুক্ত হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। একই মডেলের আরেকটি নতুন উড়োজাহাজ ‘অচিন পাখি’ আগামী মঙ্গলবার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে উড়াল দিয়ে অত্যাধুনিক ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ ‘সোনার তরী’ শনিবার সন্ধ্যায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ মিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮ টি। নতুন এই ড্রিমলাইনারগুলো লন্ডন ও সৌদি আরব রুটে চলাচল করবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, নতুন দুটি বোয়িংয়ের প্রতিটিতে আসন থাকছে ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।
টাইমস/এসএন/এইচইউ