© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বের 'সেরা' অর্থমন্ত্রী মুস্তফা কামাল  

শেয়ার করুন:
বিশ্বের 'সেরা' অর্থমন্ত্রী মুস্তফা কামাল   
own-reporter
০৬:৪২ পিএম | ০২ জানুয়ারি, ২০২০

বিশ্বের সেরা অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যুক্তরাজ্যভিত্তিক বিজনেস পত্রিকা দ্য ব্যাংকার তাকে ২০২০ সালের 'গ্লোবাল ফিন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার' পুরস্কারে ভূষিত করেছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এবারই প্রথম বাংলাদেশের কোনো অর্থমন্ত্রী এই পুরষ্কারে ভূষিত হয়েছেন।

এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ- এই পাঁচটি অঞ্চল থেকে পাঁচ জন অর্থমন্ত্রীকে পুরস্কৃত করা হয়। তাদের মধ্য থেকে একজনকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অর্থমন্ত্রী ঘোষণা করা হয়।

অর্থমন্ত্রীদের আর্থিক খাতে গতিশীলতা আনয়নসহ দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসহ সার্বিক বিবেচনায় এ পুরস্কারে ভূষিত করা হয়ে থাকে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন