কাশেম সোলেইমানির মেয়ের বক্তব্যে প্রতিশোধের বার্তা  

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানির জানাযায় বক্তব্য দিয়ে আলোড়ন ফেলে দিয়েছেন তার মেয়ে জয়নাব সোলেইমানি। জয়নাবের আবেগঘন, গঠনমুলক ও প্রতিশোধের তীক্ষ্ম বার্তা সম্বলিত ওই বক্তব্যের ভিডিও চিত্র এরই মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। জয়নাবের বক্তব্য জানাযায় উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

সোমবার ইরানের রাজধানী তেহরানে কাশেম সোলাইমানির জানাজা অনুষ্ঠিত হয়। এসময় লাখ লাখ মানুষের উপস্থিতিতে তেহরান পরিণত হয় জনসমুদ্রে।

বাবা কাশেম সোলেইমানির জানাজায় দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে জয়নাব বলেন, ট্রাম্প তুমি মনে করো না যে, বাবার শাহাদাতেই ইরানের সব শেষ হয়ে গেছে। ইরাক ও ইরানের মানুষ কীভাবে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে তা আজ বিশ্ববাসী দেখছে।

জয়নাব তার বক্তব্যে বলেন, মার্কিনিরা ও ইসরাইলিরা ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই। কিন্তু বাবার এই শাহাদাতের ঘটনা দুই জাতির মধ্যকার বন্ধন আরও সুদৃঢ় ও শক্তিশালী করেছে। ইরাক-ইরান এখন চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়েছে।

জয়নাব বলেন, আমেরিকা ও দখলদার ইহুদিবাদী ইসরাইল জেনে রাখো, বাবার শাহাদাতের ফলে গোটা বিশ্বের প্রতিরোধ যোদ্ধাদের মানবিকতাবোধ আরও বেশি জাগ্রত হবে।

এখন থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের স্ত্রী-সন্তানদেরকে তাদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় প্রহর গুনতে হবে বলে হুশিয়ারি দিয়ে জয়নাব বলেন, বাবার মৃত্যু আমেরিকা ও ইসরাইলের জন্য দুর্দিন ডেকে এনেছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026
img
রমজান উপলক্ষে ১ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার Feb 06, 2026
img
জয়ার ‘ওসিডি’, নীনার ‘বধ ২’! প্রেক্ষাগৃহে আর কোন কোন ছবি চমক দিতে চলেছে? Feb 06, 2026
img
দেশে এসেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 06, 2026
img
পুতিনের এক বছর চুক্তি বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প Feb 06, 2026
img
কিভাবে এনআইডি নম্বর ব্যবহার করে জানা যাবে ভোট কেন্দ্রের নাম? Feb 06, 2026
img
২২ দফা ইশতেহার ঘোষণা বাংলাদেশ খেলাফত মজলিসের Feb 06, 2026
img
প্রশান্ত মহাসাগরে জাহাজে মার্কিন হামলা, প্রাণ গেল ২ জনের Feb 06, 2026
img
জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড Feb 06, 2026
img
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বন্ধুর Feb 06, 2026
img
২০২৫-এ কোনো ছবি মুক্তি ছাড়াই আলোচনার শীর্ষে দীপিকা! Feb 06, 2026
img
চিত্রাঙ্গদার পোশাক ঘিরে বেবি বাম্পের জল্পনা! Feb 06, 2026
img
নিজ নাগরিকদের তাৎক্ষণিক ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র Feb 06, 2026
img
ম্রুণাল ও বরুণের অনস্ক্রিন জুটি হওয়ায় চর্চা আরও তীব্র Feb 06, 2026