© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদার মুক্তি দাবিতে ঢাকায় বিএনপির মিছিল  

শেয়ার করুন:
খালেদার মুক্তি দাবিতে ঢাকায় বিএনপির মিছিল   
own-reporter
০৭:৫৮ পিএম | ২১ জানুয়ারি, ২০২০

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা প্রত্যাহারের দাবিতে এই মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আদাবর রিং রোডের জাপান গার্ডেন সিটির সামনে থেকে মিছিল শুরু হয়। পরে বাদশা ফয়সাল ইন্সটিটিউটের সামনে গিয়ে তা শেষ হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন