© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই  

শেয়ার করুন:
করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই   
international-desk
০৫:৫১ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছেই। এখন পর্যন্ত চীনে ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগের দাবি। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও ফাঁস হওয়া কিছু তথ্য অনুযায়ী মৃতের প্রকৃত সংখ্যা গোপন করছে চীন সরকার।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৬৩৮ জন মারা গেছেন। আর আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে।

সিএনএন জানায়, চীনের পরই করোনাভাইরাসে আক্রান্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান। দেশটিতে ৮৬ জনের মত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া ভারত ও ফিলিপাইনে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগী পাওয়া গেছে।

এদিকে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপে বিশ্বের ক্ষমতাধর অর্থনৈতিক পরাশক্তি চীনের এখন নাস্তানাবুদ অবস্থা। এরই মধ্যে দেশটির শেয়ারবাজারে রেকর্ড দরপতন হয়েছে। ভাইরাস মোকাবেলার পাশাপাশি চরম অর্থনৈতিক সংকটে পড়তে পারে চীন। এমনটিই আশঙ্কা অর্থনীতিবিদদের।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন