© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নভোএয়ার ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি  

শেয়ার করুন:
নভোএয়ার ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি   
own-reporter
০২:৫২ পিএম | ০৪ মার্চ, ২০২০

নভোএয়ার লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এর মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। নভোএয়ারের ফ্রিকুয়েন্ট ফ্লাইয়ার্স প্রোগ্রাম ‘স্মাইলস্’ মেম্বারদের জন্য বিশেষ সুবিধাসম্বলিত কো-ব্র্যান্ডেড ইউনিয়নপে প্লাটিনাম ক্রেডিট কার্ডের প্রচলনের প্রয়াস উপলক্ষে এ সমঝোতা চুক্তি সই হয়।

সম্প্রতি গুলশানে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নভোএয়ার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ও এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

বলা হয়েছে, এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের গ্রাহকরা বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। তন্মধ্যে মূল্যে হ্রাসে নভোএয়ারের ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট ক্রয়, বোনাস স্মাইলস মাইলস, বিনামূল্যে এমটিবি এয়ার লাউঞ্জ ব্যবহারসহ আরও অনেক সুবিধা উপভোগ করতে পারবেন।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নভোএয়ারের হেড অব মার্কেটিং এন্ড সেলস মেসবাহুল ইসলাম, এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন ও গ্রুপ চিফ কমিউনিকেশনস অফিসার আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, নভোএয়ার বর্তমানে প্রতিদিন ২৮টি ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম ৬টি, কক্সবাজার ৬টি, সৈয়দপুর ৫টি, যশোর ৫টি, সিলেট ২টি, বরিশাল ২টি, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে। 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন