শাহরুখের ছবিতে অভিনয় করেও ৭ বছর জোটেনি কাজ, এখন কী করেন সেই অভিনেতা?

একসময়ে শাহরুখ খানের ছবিতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু কিং খানের ছবিতে অভিনয়ের পরেও তাঁকে প্রায় সাত বছর কর্মহীন হয়ে জীবন কাটাতে হয়েছিল। তিনি অভিনেতা শরদ সংকলা।

শরদ সংকলা শাহরুখের ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখের দু'টি ছবিতে। একটি হল ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত 'বাজিগর' ছবি, যেখানে তাঁকে 'চার্লি' চরিত্রে ও ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত 'বাদশা' ছবিতে 'চৌকি লাল' ছবিতে দেখা গিয়েছিল।

প্রায় সাত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ না মিললেও বর্তমানে শরদ সাঙ্কলা এই মুহূর্তে জনপ্রিয় টেলিভিশন শো 'তারক মেহতা কা উলটা চশমা'য় চুটিয়ে অভিনয় করছেন। কিন্তু হেভিওয়েট ছবিতে অভিনয় করার পরও দীর্ঘ সাত বছর কাজ না থাকার পর ফের কাজের সুযোগ কীভাবে আসে তাঁর কাছে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে শরদ সংকলা এই নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, "২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত আমার সেভাবে কোন কাজের সুযোগ আসেনি। আমি প্রায় কর্মহীন ছিলাম ওই সাতটা বছর। কাজের সুযোগ সেই সময় একেবারেই পাইনি।"

"তারপর একদিন আমার কলেজের এক পুরনো বন্ধু আমাকে বলে অসিত কুমার মোদি তাঁর একটি টেলিভিশন শোয়ের জন্য মুখ খুঁজছেন। সেই বন্ধুই আমার নামটি অসিতজিকে বলেছিলেন।"



"এরপর অসিতজি আমার সঙ্গে পরে যোগাযোগ করলে আমি তৎক্ষণাত রাজি হয়ে যাই সেই চরিত্রের জন্য। আমার ধৃষ্টতা ছিল না অসিত জিকে ফিরিয়ে দেওয়ার। আমি রাজি হই এবং সেই থেকেই 'তারক মেহতা কা উলটা চশমা' টিভি শোয়ে আমাকে দেখতে পাচ্ছেন দর্শক। "

এই শোয়ে অভিনেতা ২০০৮ সাল নাগাদ যোগ দেন। আর তারপর থেকে 'গোকুলধাম সোসাইটি'র তিনি একটা বড় অংশ। সতেরো বছর ধরে তাঁকে আবদুল চরিত্রে দেখছেন দর্শক।"

বলে রাখা ভালো, সাত বছর কাজ না থাকার আক্ষেপ যেমন তিনি প্রকাশ করেছেন ঠিক সেভাবেই ভালো দিকটাও তুলে ধরেছেন। শরদ সংকলা আরও বলেন, "আমি একজন হিন্দু হওয়ার পরেও যেভাবে আমাকে দর্শক একজন মুসলিম ব্যক্তির চরিত্রে গ্রহণ করেছে তা বলাই বাহুল্য।"

তিনি আপ্লুত তাঁর দর্শকের কাছ থেকে এই ভালোবাসা পেয়ে। হিন্দু ভক্তরা তো বটেই একইসঙ্গে বহু মুসলিম দর্শকও তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান। যা তাঁর কাছে এক পরম পাওয়া।"

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পাঁচ ব্যাংকের অডিটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
হৃতিকের জন্মদিনের পার্টিতে একসঙ্গে প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকা! Jan 13, 2026
হলফনামায় যা দেখালেন তাহেরী Jan 13, 2026
আইনজীবী ছাড়াই বিক্ষোভ কারীকে ফাঁসির আদেশ ইরানে! Jan 13, 2026
img
পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত Jan 13, 2026
img
বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি Jan 13, 2026
img
ময়মনসিংহ-১১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মুর্শেদ আলম Jan 13, 2026
img
ইরানের শাসনব্যবস্থা কার্যত শেষের পথে : ফ্রেডরিখ মেৎস Jan 13, 2026
img
কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব হওয়ায় বাংলাদেশি‌ যাত্রীদের দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে‌ছে মা‌লে দূতাবাস Jan 13, 2026
img
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, থাকছেন না কারা? Jan 13, 2026
img
মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার Jan 13, 2026
img
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেনা সদস্যদের প্রত্যাহার Jan 13, 2026
img
ম্যানইউ'র অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের এক্স অ্যাকাউন্ট হ্যাকড Jan 13, 2026
img
জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
২ হাজার টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২শ কোটি টাকা লুট : নুসরাত তাবাসসুম Jan 13, 2026
img
এ বছর পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে? Jan 13, 2026
img
মা হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান Jan 13, 2026
img
আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ Jan 13, 2026
img
দুদকের আবেদনের প্রেক্ষিতে মমতাজের ৩ বাড়িসহ জমি জব্দের আদেশ Jan 13, 2026
img
জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে: খসরু Jan 13, 2026