বিমানবন্দরে রণবীরকে নিয়ে শোরগোল, কী করল দীপিকা?

বলিউডের বক্স অফিসে বেশ দাপুটে অবস্থায় রয়েছে রণবীর সিং-এর ‘ধুরন্ধর’ সিনেমা। এর মাধ্যমে ক্যারিয়ারের মন্দাভাবও কেটেছে এই অভিনেতার। এমন আবহে জনসম্মুখে ধরা দিলেন রণবীর; সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। মুম্বাই বিমানবন্দরে নামার পরই তৈরি হয় শোরগোল! মূলত, ভক্ত ও আলোকচিত্রীরা রণবীরকে দেখেই ‘ধুরন্ধর’ স্লোগান দিতে থাকেন। আর তা দেখে আপ্লুত হয়ে পড়েন দীপিকা। 



ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাই বিমানবন্দরে এই তারকা দম্পতি পা রাখতেই এমন মুহূর্ত তৈরি হয়। স্বামীর সিনেমার এমন সাফল্যে এ সময় ভক্তদের উন্মাদনা দেখেন দীপিকাও। আর এতে নিজের অনুভূতিও প্রকাশ করেন নায়িকা; রণবীরের পাশেই খানিকটা মুচকি হাসলেন, এরপর তার সঙ্গে হেঁটে চলে আসলেন। বরাবরের মতো এদিনও বিমানবন্দরে একে অপরের হাত ধরে হাঁটছিলেন তারা।

শোনা যাচ্ছে, বিদেশে জমকালো কোনো এক পার্টিতে গিয়েছিলেন তারা; একান্ত নতুন বছরের ছুটি কাটিয়েছেন রণবীর ও দীপিকা।

ছুটি শেষে ফিরলেও বক্স অফিসে রণবীরের দাপট এখনো অব্যাহত। মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসেও বিশ্বব্যাপী সিনেমাটির সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৭৫৬ কোটি ভারতীয় রুপি। সিনেমা বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহেই এর আয় ৭৭৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

এদিকে, রণবীর সিংয়ের ক্যারিয়ারের গত কয়েকটি সিনেমা আশানুরূপ ব্যবসা করতে না পারলেও ‘ধুরন্ধর’ দিয়ে তিনি ফের নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। বিশ্বজুড়ে সিনেমাটির ব্যবসায়িক সাফল্য এবং রেকর্ড ভাঙার খবর এখন সামাজিক মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

পিআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img

জুলাই অভ্যুত্থান

২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Jan 13, 2026
img
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পুরো রায় প্রথমবার ওয়েবসাইটে প্রকাশ Jan 13, 2026
img
সুদানে সেনা সমাবেশে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা, নিহত ২৭ Jan 13, 2026
img
বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ফখরুলের Jan 13, 2026
img
যারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে তারা আচরণবিধি লঙ্ঘন করছে: সেলিমা রহমান Jan 13, 2026
img
তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান Jan 13, 2026
img
মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত? Jan 13, 2026
img
অবশেষে ১৫ হাজার কোটির সম্পত্তি ফিরে পেলেন সাইফ আলি খান Jan 13, 2026
img
আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি: আসিফ আকবর Jan 13, 2026
img
চট্টগ্রামে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশুকে উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায় Jan 13, 2026
img

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০০৮ শিশু-কিশোর Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
চ্যাম্পিয়ন পিএসজিকে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় করল প্যারিস এফসি Jan 13, 2026
img
সালমান খানের গলায় সোনায় মোড়া রুদ্রাক্ষ Jan 13, 2026
img
ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি Jan 13, 2026
img
পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের প্রাণহানি Jan 13, 2026
img
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব Jan 13, 2026
ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, হামলার সংকেত দিল যুক্তরাষ্ট্র? Jan 13, 2026
img
সৌদি আরব থেকে কেনা হবে ১৯১ কোটি টাকার ইউরিয়া সার Jan 13, 2026