© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে ৪৫০০ লিটার পেট্রোল জব্দ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে ৪৫০০ লিটার পেট্রোল জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৭ এএম | ১০ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে সরবরাহকৃত মোট ৪ হাজার ৫০০ লিটার পেট্রোল অনুমতিবিহীন ডিলারের কাছ থেকে জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।  

মন্ত্রণালয় জানায়,  গোপন তথ্যের ভিত্তিতে  নারায়ণগঞ্জের মেঘনা ডিপো থেকে ৮ এপ্রিল সরবরাহ করা মোট ৪৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জানান,  রুমি ফিলিং স্টেশনের নামে এই পেট্রোল ইস্যু করা হলেও তা উক্ত ফিলিং স্টেশনে আনলোড না করে অন্য ডিলারের কাছে সরবরাহ করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসারের তদন্তক্রমে  জানা যায়, ওই ডিলারের পেট্রোল বিক্রির অনুমতি না থাকলেও তিনি নিয়মিত রুমি ফিলিং স্টেশনের নামে সংগ্রহ করে তা গোপনে বিক্রি করেন। প্রাপ্ত তথ্যের সত্যতা পেয়ে ইউএনও সব পেট্রোল জব্দ করে তা ওসি শিবালয়ের জিম্মায় দেন এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবালয়কে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশ দেন। মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে। 

আরআই/টিকে

মন্তব্য করুন