© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালয়েশিয়ায় নতুন রাজা নির্বাচনে ভোট  

শেয়ার করুন:
মালয়েশিয়ায় নতুন রাজা নির্বাচনে ভোট   
international-desk
০১:৩৬ পিএম | ২৪ জানুয়ারি, ২০১৯

মালয়েশিয়ায় নতুন রাজা নির্বাচনে রাজপরিবারের প্রধানরা আজ ভোট দিচ্ছেন। দেশটির রাজা সুলতান মুহাম্মদ পঞ্চম-এর আকস্মিক সিংহাসন ত্যাগের পর নতুন রাজা নির্বাচনের লক্ষ্যে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

৩১ জানুয়ারি শপথ নেবেন নতুন রাজা। মালয়েশিয়ায় একজন রাজার মেয়াদ পাঁচ বছর।

দুই বছর আগে রাজা হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুলতান মুহাম্মদ পঞ্চম। সম্প্রতি সাবেক রুশ সুন্দরী মিস মস্কোকে বিয়ে করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পুরো পাঁচ বছর শেষ হওয়ার আগেই সরে যাওয়া প্রথম মালয়েশীয় রাজা তিনি।

এর আগে গত বছরের নভেম্বরে সুলতান মুহাম্মদ পঞ্চম চিকিৎসার জন্য ছুটিতে ইউরোপে গিয়েছিলেন। এরপরেই রাশিয়ার রাজধানী মস্কোতে সাবেক মিস মস্কোর সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন