© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাতে দেশে ফিরছেন ড. কামাল  

শেয়ার করুন:
রাতে দেশে ফিরছেন ড. কামাল   
own-reporter
০৪:৩৭ পিএম | ২৮ জানুয়ারি, ২০১৯

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

মিন্টু জানান, রোববার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং তার স্ত্রীর দেশে ফেরার কথা ছিল। কিন্তু ড. কামাল হোসেনের স্ত্রীর পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে রোববার রাতে তারা দেশে ফিরতে পারেননি। সোমবার পাসপোর্টের সমাধান করে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন।

১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যক্তিগত কাজে তিনি সিঙ্গাপুরে যান।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন