© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি ব্যর্থ হওয়ার সম্ভাবনাঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী  

শেয়ার করুন:
ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি ব্যর্থ হওয়ার সম্ভাবনাঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী   
international-desk
০৫:১৭ পিএম | ১১ ডিসেম্বর, ২০২০

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি করতে যুক্তরাজ্যের ব্যর্থ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে, এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রথমবার ব্রেক্সিট চুক্তি নিয়ে কথা বলতে এসে জনসন বলেন, এখন যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ও নাগরিককে চুক্তি না হওয়ার বিষয়ে প্রস্তুতি নিতে হবে। উভয়পক্ষের আলোচনা যা হয়েছে তাতে এখনও চুক্তি হওয়ার মতো কোনও অবস্থানে যাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায় ৩১ ডিসেম্বর থেকে ইইউ’র বাণিজ্যনীতি মেনে চলা বন্ধ করবে যুক্তরাজ্য। ফলে একটি কার্যকর চুক্তিতে পৌঁছার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বুধবার জনসন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েনের সঙ্গে বৈঠকে বসলেও কোনো সমাধান বের হয়নি। জনসন অভিযোগ করেন ইইউ যুক্তরাজ্যকে তার আইনি ব্যবস্থার ভেতর আটকে রাখতে চাইছে অথবা আমদানিতে শুল্ক বসিয়ে শাস্তি দিতে চাইছে যাতে চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন