বিশ্বেব্যাপী করোনা মৃত্যু ১৬ লাখ ছাড়াল, আক্রান্ত ৭ কোটি
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত রোগী সংখ্যা ৭ কোটিরও বেশি। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) তথ্য অনুযায়ী, শনিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাস থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছে ৪ কোটি ৫২ লাখ ৯২ হাজার ১৪৬ জন।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এপর্যন্ত এক কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ৯৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ২ লাখ ৯৪ হাজার ৮৭৪ জন । সুস্থ হয়েছেন ৯৫ লাখ সাত হাজার ৪১৯ জন।
করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত সেখানে মোট আক্রান্ত ৯৭ লাখ ৯৬ হাজার ৭৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪২ হাজার ১৮৬ জন। সুস্থ হয়েছেন ৯৩ লাখ ২৩ হজার ৭৯২ জন। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৭ লাখ ৮১ হাজারেরও বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭৬৫ জনের।
আর সুস্থ হয়েছেন ৯৩ লাখ ২৩ হজার ৭৯২ জন। আক্রান্ত-মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন দুই লাখ ৫৯ হাজার ৮৪০ জন। আর ফ্রান্সে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৮৯১ জন।
এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
টাইমস/এসজে/এসএন