© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শিপ্রার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদনে পুলিশের নারাজি  

শেয়ার করুন:
শিপ্রার বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদনে পুলিশের নারাজি   
own-reporter-cox-s-bazar
০৫:৫৬ পিএম | ২৪ ডিসেম্বর, ২০২০

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদের সহযোগী শিপ্রা দেবনাথের বিরুদ্ধে পুলিশের করা মাদক মামলায় র‌্যাবের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে এ মামলার শুনানি হয়। এই মামলায় শিপ্রাকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দিয়েছে র‌্যাব।

শুনানি শেষে শিপ্রা দেবনাথের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অরূপ বড়ুয়া তপু বলেন, মামলায় র‌্যাবের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশ নারাজি দেয়ায় আজ এই প্রতিবেদনের বিষয়ে কোনও আদেশ দেয়নি। আদালত দুই পক্ষের শুনানি শেষে আদেশ অপেক্ষমান রেখেছেন এবং শিপ্রার স্থায়ী জামিন আদেশ দেন।

আদালত থেকে বের হয়ে শিপ্রা দেবনাথ বলেন, মামলাগুলোর বিষয়ে সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার কিছুই নেই। আদালতের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

গত ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডে বাহারছরা পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর অব. সিনহা মো. রাশেদ। ওইদিন রাতে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত হিমছড়ি নীলিমা রিসোর্টে মেজর সিনহার রুম তল্লাশি করে শিপ্রা দেবনাথকে আটক করে রামু থানার পুলিশ। রামু থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দেয়া হয়। পরবর্তীতে এই মামলার তদন্তভার র‌্যাবের কাছে দেয়া হলে, সম্প্রতি এ মামলায় শিপ্রা ও সিফাতের সম্পৃক্ততা নেই উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন র‌্যাব।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন