© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের বাড়ি  

শেয়ার করুন:
বিক্রি হয়ে গেল মাইকেল জ্যাকসনের বাড়ি   
international-desk
০৩:৫৬ পিএম | ২৫ ডিসেম্বর, ২০২০

অবশেষে বিক্রি হয়ে গেল পপসম্রাট মাইকেল জ্যাকসনের বাড়ি। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ‘দি নেভারল্যান্ড র‍্যাঞ্চ’নামের বিশাল বাড়িটি সম্প্রতি ২ কোটি ২০ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছেন তারই বন্ধু রন বার্কল। বাড়িটির আয়তন প্রায় দুই হাজার সাতশ একর।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, বাড়িটির দাম ১০০ মিলিয়ন ডলার বা প্রায় সাড়ে ৮শ’ কোটি টাকা চাওয়া হলেও শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ২২ মিলিয়ন ডলার বা ১৮৬ কোটি টাকায়। এই বাড়িটি ২০১৫ সালে বিক্রির জন্য তালিকাভুক্ত করে দাম চাওয়া হয়েছিল দশ কোটি ডলার।

১৯৮৭ সালে মাইকেল জ্যাকসন নিজে ১ কোটি ৯৫ লাখ ডলার দিয়ে বাড়িটি কিনেছিলেন। বিশাল এ বাড়িতে রয়েছে রেললাইন, অগ্নিসহায়তা কেন্দ্র ও বিস্তীর্ণ বাগান। পরে জেএম ব্যারির পিটার প্যান গল্পে অনুপ্রাণিত হয়ে এটিকে শিশুদের বিনোদন কেন্দ্রে রূপ দেন তিনি। পাশাপাশি এখানে বসবাসও করতেন। এই বাড়িতে থাকতেই জ্যাকসনের বিরুদ্ধে শিশু যৌন হয়রানির কয়েকটি অভিযোগ ওঠে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন