© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে বিষাক্ত মদপানে ২২ জনের মৃত্যু  

শেয়ার করুন:
ভারতে বিষাক্ত মদপানে ২২ জনের মৃত্যু   
international-desk
০৭:৩৯ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০১৯

 

ভারতের আসাম রাজ্যে বিষাক্ত মদপানে ২২ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৭ জনকে।

বৃহস্পতিবার রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে গোলাঘাট জেলার সালমারা চা-বাগানে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় মৃত্যুর মিছিল। দুই নারীসহ অন্তত ১২ জন প্রাণ হারান। মদ পান করে মৃত্যু হয়েছে মদ বিক্রেতারও।

শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

স্থানীয় লোকজন জানান, সঞ্জু ওরাং নামে স্থানীয় এক মদ বিক্রেতার কাছ থেকে ‘চোলাই মদ’ খেয়ে এই ঘটনা ঘটে।

মদের বিষক্রিয়ায় বিক্রেতা সঞ্জু হাসপাতালে ভর্তির পর আজ সকালে তার মৃত্যু হয়।

স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি।

জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া সাংবাদিকদের জানিয়েছেন, এখন পর্যন্ত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই বিষক্রিয়ার ঘটনা ঘটল, তার তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, মারা যাওয়া লোকজনের মধ্যে ১৯ জনই শালমারা চা-বাগানের শ্রমিক। বাকি তিনজন পাশের নরাগাঁও ও যোগিবাড়ীর বাসিন্দা।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন