© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিখোঁজ ইলিয়াসের স্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন  

শেয়ার করুন:
নিখোঁজ ইলিয়াসের স্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন   
own-reporter
০১:৩৬ পিএম | ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

 

নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসীনা রুশদি লুনার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

শনিবার রাত ১০টায় রাজধানীর ইমপালস হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

শায়রুল কবীর খান জানান, তাহসীনা রুশদি লুনা অনেকদিন ধরে হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে হৃদরোগ জনিত সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে এ সময় দুইদিন সিসিইউতে রাখার পর শনিবার উপদেষ্টা তাহসীনা রুশদি লুনার সফল অস্ত্রোপচার করে রোববার তাকে কেবিনে দেওয়া হয়। লুনার স্বজনরা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন