© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ছয় প্রার্থী  

শেয়ার করুন:
ময়মনসিংহে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ছয় প্রার্থী   
own-reporter-mymensingh
১২:৩৩ পিএম | ১৪ মার্চ, ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের ১২টি উপজেলায় ছয় প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই ছয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তারা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এর মধ্যে এক উপজেলায় তিন পদেই কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তিনটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিন প্রার্থী।

বুধবার ছিলো পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহারের শেষ দিনে এমন তথ্য জানান জেলার দুই রিটার্নিং কর্মকর্তা।

ময়মনসিংহ সদর, ধোবাউড়া, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ, ফুলপুর ও গফরগাঁও এই ছয় উপজেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।

শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, জেলার গফরগাঁও উপজেলায় তিন পদেই কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সেখানে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন বাদল, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেশমা আক্তার বিজয়ী হয়েছেন।

ময়মনসিংহ সদর উপজেলায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আশরাফ হোসাইন। এছাড়া হালুয়াঘাট উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঝর্ণা ঘোষ।

অন্যদিকে জেলার গৌরীপুর, নান্দাইল, মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ভালুকা ও ত্রিশাল এই ছয় উপজেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে রয়েছেন জেলা নির্বাচন অফিসার দেওয়ান মো. সারওয়ার।

তিনি জানান, এই ছয় উপজেলার মধ্যে ফুলবাড়িয়ায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক সরকার মালকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি উপজেলায় সব পদেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

 

টাইমস/এসআর/এইচইউ

মন্তব্য করুন