© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৯ জন নিহত  

শেয়ার করুন:
ইরানে আকস্মিক বন্যায় কমপক্ষে ১৯ জন নিহত   
international-desk
১০:৪৫ এএম | ২৬ মার্চ, ২০১৯

ইরানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এতে আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। দেশটির শিরাজ শহরেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। দেশটিতে এমন সময় বন্যা হল, যখন সরকারি ছুটি চলছে। অধিকাংশ অফিস বন্ধ রয়ে

ইরানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এতে আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দেশটির শিরাজ শহরেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

দেশটিতে এমন সময় বন্যা হল, যখন সরকারি ছুটি চলছে। অধিকাংশ অফিস বন্ধ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ফুটেজে দেখা গেছে কর্দমাক্ত পানির তীব্র স্রোত শিরাজ শহরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছে, লোকজন ল্যাম্পপোস্ট আঁকড়ে ধরে ও গাড়ির ছাদে উঠে আত্মরক্ষার চেষ্টা করছেন।

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, আকস্মিক এ বন্যার ধাক্কায় শহরটির কয়েকশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় সরকারি দপ্তরগুলোর কোনো গাফিলতি ছিল কি না তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।

ফার্স প্রদেশের গভর্নর এনায়েতুল্লাহ রাহিমি জানিয়েছেন, বন্যা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী টিম মোতায়েন করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন