© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই

শেয়ার করুন:
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৮ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি  নিশ্চিত করেছেন আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু।

আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম-৯ আসন থেকে তিন বারের সংসদ সদস্য ছিলেন। খালেদা জিয়ার মন্ত্রিসভায় মৎস্য ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

মন্তব্য করুন