© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপনে বিয়ে করলেন চিত্রনায়িকা তমা  

শেয়ার করুন:
গোপনে বিয়ে করলেন চিত্রনায়িকা তমা   
entertainment-reporter
০৫:৩১ পিএম | ০৭ মে, ২০১৯

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা। কাউকে না জানিয়ে বিয়ের কাজটা সেরে ফেললেন। সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি কনভেনশন সেন্টারে পারিবারিক লোকজনের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা গেছে।

এর আগের দিন রোববার তমা মির্জা ও হিশাম চিশতীর গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এতেও উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের লোকজন।

এদিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমার বিয়েতে আমন্ত্রণ পাননি কাছের বন্ধু ও মিডিয়াকর্মীরা। এমনটা কেন হল জানতে তমাকে ফোন করা হলে কোনো রেসপন্স পাওয়া যায়নি।

তমার বর হিশাম চিশতী। তিনি কানাডার টরেন্টোতে বসবাস করেন। সেখানে তিনি ব্যবসার পাশাপাশি রাজনীতিও করেন। এর আগে, গত ৯ মার্চ তমা মির্জা ও হিশাম চিশতীর বাগদান সম্পন্ন হয়।

ওই সময় বিয়ের আনুষ্ঠানিকতা প্রসঙ্গে তমা জানিয়েছিলেন, হিশাম চিশতি এখন কানাডায় অবস্থান করছেন। দেশে ফিরলেই বিয়ের আনুষ্ঠানিকতা হবে। এর মধ্যে দেশে ফেরার পর গোপনে কাজ সেরে নিয়েছেন তমা মির্জা।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন