© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপির খারাপ অবস্থা চায় না আ.লীগ: তথ্যমন্ত্রী  

শেয়ার করুন:
বিএনপির খারাপ অবস্থা চায় না আ.লীগ: তথ্যমন্ত্রী   
own-reporter
০৬:২০ পিএম | ০৮ মে, ২০১৯

আওয়ামী লীগ বিএনপির খারাপ অবস্থা চায় না মন্তব্য করে বিএনপি কীভাবে ঘুরে দাঁড়াতে পারবে তার পন্থা জানালেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি বলেন, বিএনপি শুধুমাত্র আদর্শহীনতার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। ২০ দল ও বিএনপি থেকে অনেকেই চলে যাচ্ছে এবং আরও অনেকেই যাবে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্বের পরিবর্তন করতে হবে। তবেই দলটি ঘুরে দাঁড়াতে পারবে।

তিনি আরও বলেন, বিএনপিকে অনুরোধ জানাবো এই ধরনের রাজনৈতিক নেতৃত্ব রেখে আপনাদের দল কখনো আগাতে পারবে না। আমরা চাই, আপনারা এগিয়ে যান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান হাছান মাহমুদ।

তিনি বলেন, তারেক রহমানকে বিদেশ থেকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে যে রায় হয়েছে, সে রায় কার্যকর করার প্রচেষ্টা চলছে। আমরা আশা করছি, এই প্রচেষ্টায় আমরা ইনশাআল্লাহ সফল হবো।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন