© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফর্সা নারীকে ‘সুন্দরী’ বললে হিংসে হয় এষার!  

শেয়ার করুন:
ফর্সা নারীকে ‘সুন্দরী’ বললে হিংসে হয় এষার!   
entertainment-desk
০৬:২৯ পিএম | ১০ মে, ২০১৯

বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। ইমরান হাশমির সঙ্গে ‘জান্নাত-২’ সিনেমার মাধ্যমে পর্দায় হাজির হয়েছিলেন তিনি। প্রথম ছবিতেই তার অভিনয় ও মনোরম উপস্থিতি নজর কাড়ে দর্শকদের। এরপর থেকে সিনেমা’সহ নানান কাজে সরব ছিলেন এই অভিনেত্রী।

এমনকি এরপর থেকে নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সংযুক্ত রেখে সোশ্যাল মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এষা। তারই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হয়েছেন, মেয়েদের ত্বকের রং নিয়ে।

এই ব্যাপারে সম্প্রতি এষা একটি সাক্ষাৎকারে প্রশ্ন তুলেছেন, সেখানে তিনি বলেছেন, আমি দেখেছি কোনো মেয়ের গায়ের রং কালো বা বাদামি হলে তাকে সুন্দরী বলা হয় না। বরং সেক্সি বলে সম্বোধন করা হয়। সত্যি অদ্ভুত লাগে আমার। কেন এমনটা হবে?

এদিকে, এষা নিজেও ফর্সা নন। কিন্তু শৈশব থেকেই নাকি তা নিয়ে কোনো সমস্যায় জড়াতে হয়নি তাকে। এষা জানিয়েছেন, বাবা-মা সব সময় আমাকে আগলে রেখেছেন।

তবে যখনই কোনো ফর্সা নারীকে সুন্দরী বলা হয়, আমার খুব হিংসে হয়। একজন কালো মেয়ে কেন সুন্দরী হতে পারবে না? এই ধারা আমাদের বদলাতে হবে। কেমন চেহারা? সেটা মূল বিষয় নয় বরং সুস্থ থাকাটাই শ্রেয়।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন