© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক ফ্রেমে তাসকিন-সাবিলা  

শেয়ার করুন:
এক ফ্রেমে তাসকিন-সাবিলা   
entertainment-reporter
০৮:১০ পিএম | ১০ মে, ২০১৯

 

এবার এক ফ্রেমে বন্দী হয়েছেন ক্রিকেটার তাসকিন ও অভিনেত্রী সাবিলা। দুই প্ল্যাটফর্মের জনপ্রিয় এ দুই জুটিকে দেখা গেছে একটি বিজ্ঞাপনচিত্রের কাজে অংশ নিতে। স্মার্টফোন ব্র্যান্ড ‘অপো’র মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তারা।

বিজ্ঞাপনটির গল্পে দেখা গেছে, বিদেশ ফেরত এক তরুণী পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বিদেশি বন্ধুকে নিয়ে দেশে ফিরেন। বাড়িতে পা দেয়া মাত্রই বিদেশি বন্ধুটি একে একে উপভোগ করতে থাকেন ঈদ আনন্দের নানা অনুষঙ্গ। প্রতিমুহূর্তে বন্ধুর এই চমকে যাওয়া অভিব্যক্তি লক্ষ্য করে মেয়েটি ধারণ করে নেয় তার অপো এফ ১১ প্রো এর ক্যামেরায়।

উৎসবের সময় একটি পরিবারের গোটা সদস্যরা এক হয়ে আনন্দ উদযাপনের সময়টি ফ্রেমবন্দী করে রাখতে একটা নিখুঁত ক্যামেরা হাতে থাকা কতটা জরুরি, সে বিষয়টি মূলত অপো’র এই বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে।

এদিকে, এরইমধ্যে বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন