© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রথম বলেই ছক্কা হাকালেন অনন্যা পাণ্ডে!  

শেয়ার করুন:
প্রথম বলেই ছক্কা হাকালেন অনন্যা পাণ্ডে!   
entertainment-desk
০৯:১১ পিএম | ১৩ মে, ২০১৯

বলিউডের নতুন মুখ অনন্যা পান্ডে। অভিষেক ছবিতে ঝড় তুলেছেন এই অভিনেত্রী। ঠিক যেন প্রথম বলেই ছক্কা হাকালেন তিনি! ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছিল তার ক্যারিয়ারের প্রথম ছবি। সম্প্রতি ভারতের একাধিক সিনেমাহলে মুক্তি পেয়ে দারুণ খেলা দেখিয়েছে এটি। প্রথম দিনেই বক্স অফিসে ১২ কোটি রুপি আয় করেছে ছবিটি।

বলিউডের নতুন মুখ অনন্যা পান্ডে। অভিষেক ছবিতে ঝড় তুলেছেন এই অভিনেত্রী। ঠিক যেন প্রথম বলেই ছক্কা হাকালেন তিনি!

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছিল তার ক্যারিয়ারের প্রথম ছবি। সম্প্রতি ভারতের একাধিক সিনেমাহলে মুক্তি পেয়ে দারুণ খেলা দেখিয়েছে এটি। প্রথম দিনেই বক্স অফিসে ১২ কোটি রুপি আয় করেছে ছবিটি।

এর আগে ছবিটির সিক্যুয়াল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ প্রথম দিনে আয় করেছিল ৭.৫২ কোটি রুপি। সে তুলনায় এই ছবিটি অপ্রত্যাশিত ঝড় তুলেছে। এমনকি ছবিটি মুক্তির পর থেকে অন্যরকম সাড়া পাচ্ছেন অনন্যা পান্ডে।

নায়িকার ভাষ্য, আজ তিন দিন হলো ছবিটি মুক্তি পেয়েছে। এরইমধ্যে বক্স অফিসে দারুণ ব্যবসা করছে সিনেমাটি। এমনকি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে সকলেই আমার অভিনয়ের প্রশংসা করছেন। সব মিলিয়ে ভালো কিছুর ইঙ্গিত পাচ্ছি এখনই।

প্রসঙ্গত, ১০ মে মুক্তি পেয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত ও পুনিত মালহোত্রা পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিটি।

এর আগে, ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল আলিয়া ভাটের। এবার তার সিক্যুয়াল ছবিটি নিয়ে শুরু হল অনন্যা পান্ডের ক্যারিয়ার।

এদিকে, অভিনয়ে আসার আগে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। শাহরুখ খানের ‘রইস’ সিনেমার সেটে তাকে এই পেশায় দেখা গেছে।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন