© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ভিন্ন চরিত্রে নুসরাত ফারিয়া  

শেয়ার করুন:
এবার ভিন্ন চরিত্রে নুসরাত ফারিয়া   
entertainment-reporter
১০:১৭ পিএম | ১৩ মে, ২০১৯

নুসরাত ফারিয়া। সর্বশেষ তিনি ঢালিউড শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেধে ‘শাহেনশাহ’ ছবির কাজ শেষ করেছেন।

এবার তিনি আরেকটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে মুঠোফোনে জানিয়েছেন।

তবে সিনেমাটির নাম ও শুটিং তারিখ সম্পর্কে এখনো কিছুই জানেন না ফারিয়া।

নায়িকার ভাষ্য, জনপ্রিয় নির্মাতা দীপঙ্কর দীপনের নাম ঠিক না হওয়া নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি।

তবে এ ছবির শুটিং কবে থেকে শুরু হবে তা এখনো বলতে পারছি না। পরিচালক জানিয়েছেন ঈদের পর ছবির ওয়ার্কশপ হবে। তারপর শুটিং।

ছবির চরিত্র কেমন হবে? ফারিয়া বলেন, আমাকে এ ছবিতে ভিন্ন একটি চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। অনেকটা চ্যালেঞ্জিং চরিত্র বলা চলে। তাই নিজেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি।

এদিকে নুসরাত ফারিয়া সম্প্রতি ‘ফাস্ট ওয়াশ’ নামের একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

এটির শুটিং হয়েছে ভারতে। আর নির্দেশনা দিয়েছেন সৈনক মিত্র। এছাড়াও এই নায়িকা সম্প্রতি কলকাতায়‘বিবাহ অভিযান’ নামের নতুন একটি ছবিতে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন ভারতের নির্মাতা বিরসা দাসগুপ্ত। আর এই ছবিতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়ক অঙ্কুশ।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন