© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সব কিছু ছেড়ে পড়াশোনায় মনযোগী শাওন!  

শেয়ার করুন:
সব কিছু ছেড়ে পড়াশোনায় মনযোগী শাওন!   
entertainment-reporter
০৫:৩৬ পিএম | ১৫ মে, ২০১৯

জনপ্রিয় অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। এবার সব কিছু ছেড়ে পড়াশোনায় মনযোগী হয়েছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে আলাপকালে এমনটই জানালেন এই অভিনেত্রী।

জনপ্রিয় অভিনেত্রী, কণ্ঠশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। এবার সব কিছু ছেড়ে পড়াশোনায় মনযোগী হয়েছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারে আলাপকালে এমনটাই জানালেন এই অভিনেত্রী।

শাওন বলেন, কিছুদিন হয়ে গেলো পড়াশোনার জন্য নিউ ইয়র্ক অবস্থান করছি। মূলত নিউ ইয়র্কে ফিল্ম একাডেমিতে ফিল্মের ওপর পড়াশুনা করছি। ভালোই লাগছে এখানে নতুন করে ছাত্রী হিসেবে পড়াশোনা করতে।

‘আমি একজন নির্মাতা, তবে এখনো অনেক কিছু জানার আছে, শেখার আছে। তাই এর ওপর একটি কোর্স করতে নিউ ইয়র্ক এসেছি। তবে এই কোর্স শেষ হলে ঢাকায় ফিরব। এরপর নতুন কিছু কাজ শুরু করব,’ বলেন শাওন।

প্রসঙ্গত, সবশেষ গত মাসে শাওনের গাওয়া নতুন একটি গান ধ্রুব মিউজিক থেকে প্রকাশ হয়। গানের শিরোনাম ছিল ‘ইলশেগুঁড়ি’। এটি লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন নচিকেতা চক্রবর্তী। সংগীত পরিচালনা করেছেন টুনাই দেবাশিষ গাঙ্গুলী।

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতেও দেখা যায় শাওনকে। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। গানটি প্রকাশের পর বেশ সাড়া পেয়েছেন তিনি।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন