© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রতারক তমা!  

শেয়ার করুন:
প্রতারক তমা!   
entertainment-reporter
১০:১৫ পিএম | ১৯ মে, ২০১৯

অভিনেত্রী তমা মির্জা। সিনেমায় বেশ কাজ করলেও নাটকে তেমন দেখা যায় না তাকে। মাঝে মাঝে গল্প ভালো হলে ছোট পর্দায় ব্যস্ত হন এই অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় এবার টিভি পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

আগামী ঈদের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করছেন তিনি। সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘কোট পরা ভদ্রলোক’। ৭ পর্বের এই ধারাবাহিকে মূলত তমাকে একজন প্রতারক হিসেবে দেখা যাবে। যে কর্পোরেট জগতে ভদ্রলোকের বেশে নানা ধরনের লোকজনের সাথে মিশে ব্ল্যাকমেইল করে বেড়ান।

নাটকটিতে কাজ করা প্রসঙ্গে তমা বলেন, এই নাটকের চরিত্রটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিশেষ করে এতে আমার সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম ও ইরেশ যাকের ভাই। দুইজনই জাঁদরেল অভিনেতা। তাই নাটকটিতে কাজ করতে রাজি হয়েছি। আর সকলেই জানেন, আমি তেমন একটা নাটকে কাজ করি না। গল্প পছন্দ হলেই কাজ করি।

প্রসঙ্গত, তমা বর্তমানে টেলিভিশনে তারকাদের নিয়ে সাক্ষাৎকারভিত্তিক একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন