© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ‘৩০ টাকার’ ইফতার ২৮ মে  

শেয়ার করুন:
রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ‘৩০ টাকার’ ইফতার ২৮ মে   
own-reporter
০৭:১২ পিএম | ২০ মে, ২০১৯

রাজনীতিবিদদের সম্মানে আগামী ২৮ মে ইফতার মাহফিল আয়োজন করবে বিএনপি।

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের লেডিসক্লাবে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

এবার প্রতিজনের ইফতার সামগ্রীর বাজেট ধরা হয়েছে মাত্র ৩০ টাকা।

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যমে শাখার সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৮ মে ইস্কাটনের লেডিস ক্লাবে দলের পক্ষ থেকে রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শায়রুল কবির খান বলেন, কারাবন্দি খালেদা জিয়া প্রতিদিন ৩০ টাকার ইফতার করেন। তাই ওই অনুষ্ঠানে জনপ্রতি যে ইফতার সামগ্রী দেওয়া হবে তাও ৩০ টাকার মধ্যে রাখার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ নেত্রী যে দামের মধ্যে কারাগারে ইফতার করেন, দলের নেতাকর্মীরাও সেদিন সেই দামের মধ্যে ইফতার করবেন।

জানা গেছে, এই ৩০ টাকার ইফতারের প্যাকেজে থাকবে ছোট একটি পানির বোতল (যার দাম পড়বে ৬ টাকা), এক পিস খেজুর, এক পিস পেয়াজু, এক পিস বেগুনি, এক পিস ছোট জিলাপি, এক মুঠো মুড়ি এবং সামান্য কিছু ছোলা।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন