© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছুটি নেই আফরান নিশোর  

শেয়ার করুন:
ছুটি নেই আফরান নিশোর   
entertainment-reporter
১০:৫৪ পিএম | ২৬ মে, ২০১৯

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। গেল বছর থেকে ছোট পর্দার বেশ কিছু গুরুত্বপূর্ণ নাটকে অভিনয় করেছেন তিনি। যার অধিকাংশ কাজই দর্শকদের মনে দাগ কেটেছে। তারই ধারাবাহিকতায় এবার ঈদে ছুটিই মিলছে না তার। শনিবার মুঠোফোনে আলাপকালে এমনটাই জানান আফরান নিশো।

বাংলাদেশ টাইমস প্রতিনিধির সঙ্গে আলাপকালে নিশো বলেন, এই ঈদে আমি ৩০টি নাটকে অভিনয় করছি। যার ফলে রমজানের ত্রিশ দিনই কাজ করতে হবে আমাকে। টানা কাজের মধ্যে কোনো ছুটি নেই আমার। ঈদের আগের দিন পর্যন্ত এই ব্যস্ততা চলতে থাকবে।

তবে এত নাটক কোথায় প্রচার হবে? এমন প্রশ্নে নিশো বলেন, এবারের নাটকগুলোর বেশিরভাগ ইউটিউবসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হবে। তবে এই ব্যাপারে পরিচালক-প্রযোজকরা আরো ভালো বলতে পারবেন।

প্রসঙ্গত, এবারের ঈদে করা কাজগুলোর মধ্যে নিশোর উল্লেখযোগ্য কিছু নাটক হলো ‘বাইশে এপ্রিল’, ‘ব্যাড ম্যান’, ‘টম অ্যান্ড জেরি টু’, ‘শেষটা সুন্দর’, ‘ক্রেজি লাভার’ ও ‘আই অ্যাম অনেস্ট’।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন