ফের বাবা হচ্ছেন ৫৭ বছর বয়সী আরবাজ খান?

২০০২ সালে প্রথমা স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন আরবাজ খান। সেই আরহান খান এখন বাইশ বছরের। বিনোদন দুনিয়ায় পা দেওয়ার আগে সে এখন নিজের পডকাস্ট চ্যানেল নিয়ে ব্যস্ত। ওদিকে ২০১৭ সালে মালাইকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার বছর ছয়েক বাদে সুরা খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। এবার শোনা গেল, বিয়ের বয়স দেড় বছর হওয়ার আগেই দ্বিতীয়বার বাবা হতে চলেছেন ৫৮ ছুঁইচুঁই আরবাজ।

অভিনেতা-প্রযোজক স্ত্রী সুরার হাত ধরে ডাক্তারের ক্লিনিক থেকে বেরতেই সলমন খানের চাচা হওয়ার জল্পনা তুঙ্গে। মঙ্গলবার মুম্বইয়ের এক ম্যাটারনিটি ক্লিনিকের সামনে দেখা যায় দম্পতিকে। স্বামী-স্ত্রী দুজনেরই পরনে সাদা পোশাক। আরবাজের হাত ধরে খানিক পিছনে হাঁটছেন সুরা খান। পরনে ঢিলেঢালা পোশাক। আর দূর থেকে ফটোশিকারিদের লেন্সবন্দি মুহূর্ত দেখেই নেটপাড়ার অনুমান, ‘সুরার বেবি বাম্প স্পষ্ট।’ পাপারাজ্জিদের দেখে এদিন কিছুটা এড়িয়েই যান আরবাজ-সুরা। আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত। তাহলে কি সুখবর লুকিয়ে রাখার জন্যই এত রাখ রাখ ঢাক ঢাক!

এই অবশ্য প্রথম নয়! তেইশ সালের ডিসেম্বর মাসে তাঁদের বিয়ের পর থেকেই একাধিকবার আরবাজ-সুরার বাবা-মা হওয়ার জল্পনা রটেছে। এর আগে মুম্বইয়ের এক হাসপাতালে দম্পতিকে দেখেও জল্পনা ছড়িয়েছিল। সেসময়ে যদিও হেসে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন আরবাজ খান, তবে এবার ব্যাপার যে খানিক সিরিয়াস, সেটা দম্পতির অভিব্যক্তিতেই ফুটে উঠেছে! 

২০১৭ সালে মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের। ১৯ বছরের বিবাহিত জীবন ছিল তাদের। মালাইকা ও আরবাজের একটি ছেলেও আছে। তার নাম আরহান খান। ছেলে আরহানের সঙ্গে বেশ মধুর সম্পর্ক আরবাজের। এমনকী, মালাইকার সঙ্গে বন্ধুত্ব রয়েছে। তারই মাঝে সুরা খানকে বিয়ে করেছেন আরবাজ। আর গুঞ্জন বলছে, এবার আরবাজ ও সুরার সংসারে আসতে চলেছে নতুন সদস্য। বিয়ের আগে বাড়িতে কীভাবে জানিয়েছিলেন গোটা বিষয়টি আরবাজ? এপ্রসঙ্গে বাবা সেলিম খান একবার জানিয়েছিলেন, “আমার মনে হয় না, এটা নিয়ে কোনও আলোচনার প্রয়োজন ছিল। ওর বয়স হয়েছে। ও শিক্ষিত, পরিণতমনস্ক, তাছাড়া নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। ও শুধু আমার কাছে এসে বলেছিল যে- ‘আমি বিয়ে করছি।’ আমি বলেছিলাম- ‘ঠিক আছে।’ তাছাড়া আমি কারও ব্যক্তিগত জীবনে নাক গলানোর পক্ষপাতী নই। এতে সমস্যা বাড়ে বলে আমার মনে হয়।”

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কুমিল্লা-৪ আসন থেকে লড়বেন হাসনাত আব্দুল্লাহ Dec 10, 2025
img
ধারের টাকায় অর্থনীতি এগোবে না, অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে হবে: অর্থ উপদেষ্টা Dec 10, 2025
img
শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর Dec 10, 2025
img
রোহিঙ্গাদের জমিতে আরকান আর্মির ‘নতুন বসতি’ নির্মাণ Dec 10, 2025
img
কোন আসনে এনসিপির প্রার্থী কে? Dec 10, 2025
img
আসন্ন নির্বাচনী দায়িত্ব পালনে ১৯ কোটি টাকা চায় ফায়ার সার্ভিস Dec 10, 2025
img
ঢাকা-১১ নাহিদ ও ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা Dec 10, 2025
img
প্রথম ধাপে ১২৫ জনের নাম ঘোষণা করল এনসিপি Dec 10, 2025
img
আবার ফেসবুক অ্যাপে বড় পরিবর্তন Dec 10, 2025
img
তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আব্বাস Dec 10, 2025
img
না পাওয়া মানেই শেষ নয়: কঙ্গনা রানাউত Dec 10, 2025
কোরআন বোঝার সহজ উপায় | ইসলামিক টিপস Dec 10, 2025
img
আমাদের রাজস্ব-জিডিপি অনুপাত উগান্ডার চেয়েও খারাপ Dec 10, 2025
img
ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৯২ হাজার Dec 10, 2025
img
আজ শুরু হচ্ছে বিজয় বইমেলা ২০২৫ Dec 10, 2025
img
শুটিং সেটে বিশৃঙ্খলা, দিলজিতকে ঘিরে নতুন বিতর্ক Dec 10, 2025
img
মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপি নেতার Dec 10, 2025
img
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৪০০ Dec 10, 2025
img
কুষ্টিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক ১৩ Dec 10, 2025
img
কোরিয়ান উপদ্বীপে আবারও রকেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া Dec 10, 2025