© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৩  

শেয়ার করুন:
সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১৩   
international-desk
০৮:০১ পিএম | ০৩ জুন, ২০১৯

সিরিয়ায় ইসরাইলি হামলায় ১৩ জন নিহত হয়েছেন। দেশটির হোমস প্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে দুই দফায় হামলা চালায় ইসরাইল বাহিনী। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে।

সিরিয়ায় ইসরাইলি হামলায় ১৩ জন নিহত হয়েছেন।

দেশটির হোমস প্রদেশে ২৪ ঘণ্টার মধ্যে দুই দফায় হামলা চালায় ইসরাইল বাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ সংস্থা সানা জানায়, হোমস প্রদেশে সিরীয় বাহিনীর বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে একটি গুদামও ধ্বংস হয়ে গেছে।

ওই বিমানঘাঁটিতে সিরীয় সেনাবাহিনীর পাশাপাশি ইরানি যোদ্ধা ও হিজবুল্লাহ আধাসামরিক বাহিনীর সদস্যরাও অবস্থান করছিলেন।

এদিকে সিরিয়ায় হামলার বিষয়টি স্বীকার করে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি বাহিনী মুখপাত্র এক টুইটবার্তায় জানান, এসব হামলায় সিরীয় বাহিনীর অস্ত্রভাণ্ডারসহ অসংখ্য সামরিক স্থাপনা টার্গেটে ছিল। সফলভাবে হামলাটি পরিচালিত হয়েছে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন