© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাশকতার অভিযোগে চট্টগ্রাম বিএনপির ৫২ নেতাকর্মী কারাগারে  

শেয়ার করুন:
নাশকতার অভিযোগে চট্টগ্রাম বিএনপির ৫২ নেতাকর্মী কারাগারে   
own-reporter-chattogram
০৯:০৫ পিএম | ২৬ জুন, ২০১৯

 

চট্টগ্রামে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতার অভিযোগে করা ‘গায়েবি’ মামলায় বিএনপির ৫২ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল ইমরান খান শুনানি শেষে এই আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিদের সবাই নগরের পতেঙ্গা থানা বিএনপির নেতাকর্মী।

তাদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি মো. মিয়া ভোলা, নগর যুবদলের সহসভাপতি মো. ইকবাল, পতেঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, পতেঙ্গা ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াছ রয়েছেন।

গত বছরের জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলার ৩২ থানায় নাশকতার অভিযোগে মামলা হয়েছে ২৩২টি ।

এর মধ্যে শুধু অক্টোবর মাসেই হয় ১০৩ মামলা। এসব মামলায় বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করেছে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, উভয় পক্ষের শুনানি শেষে আদালত অসুস্থ ও বয়স্ক হওয়ায় সাতজনের জামিন আবেদন মঞ্জুর করেন। বাকি ৫২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সন্ধ্যায় তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন