© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শারীরিক অবস্থার অবনতি, অক্সিজেন সাপোর্টে এরশাদ  

শেয়ার করুন:
শারীরিক অবস্থার অবনতি, অক্সিজেন সাপোর্টে এরশাদ   
own-reporter
০৮:০২ পিএম | ৩০ জুন, ২০১৯

 

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মাদ এরশাদের শারীরিক অবস্থা অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

রোববার সন্ধ্যায় জাপা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জি এম কাদের বলেন, শনিবার পর্যন্ত এরশাদের শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়। কিন্তু রোববার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তার ফুসফুসে পানি চলে এসেছে, দেখা দিয়েছে ইনফেকশন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। ওষুধের পরিবর্তন করে তার ইনফেকশন বন্ধের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, সকালের পর অবস্থার আর অবনতি হয়নি। এমন চলতে থাকলে এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হবে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পরিবার প্রস্তুত রয়েছে। তবে সিএমএইচের চিকিৎসায় আমাদের আস্থা আছে বলে জানান তিনি।

 

টাইমস/জেডটি

 

মন্তব্য করুন