© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিরাটের বাবা হওয়ার খবরে যা বললেন আনুশকা  

শেয়ার করুন:
বিরাটের বাবা হওয়ার খবরে যা বললেন আনুশকা   
entertainment-desk
০৫:০৮ পিএম | ০১ জুলাই, ২০১৯

বহুদিন ধরে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে একটি খবর। যাতে বলা হচ্ছে, শিগগির বাবা হচ্ছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তবে এতদিন এই নিয়ে বিরাট-আনুশকা দম্পতির কেউই মুখ না খুললেও, এবার ঠিকই মুখ খুলেছেন স্ত্রী আনুশকা।

ভারতীয় এক সংবাদ মাধ্যমে এই নিয়ে কথা বলেছেন তিনি। সেই সাক্ষাৎকারে আনুশকা বলেন, মানুষ সবসময় গুজব ছড়িয়েই যাবে। তবে এই ধরনের গুজব সত্যি অপ্রয়োজনীয় এবং বোকা টাইপের। কারণ গর্ভবতী হওয়ার খবর পৃথিবীর কেউই (কোনো মা) চেপে রাখতে পারে না!

নায়িকার যুক্তি, মানুষ বিয়ের খবর গোপন করতে পারে, প্রেম লুকাতে পারে, কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার খবর কীভাবে গোপন রাখে? প্রত্যেক নারীই মূলত বিয়ের পরে এই অবস্থার মধ্যে দিয়ে যায়। বিয়ে যেহেতু হয়েছে, গর্ভবতী একজন নারীকে হতেই হবে।

তিনি বলেন, সমালোচকরা বিয়ের খবর ছড়ানোর আগেই গর্ভবতী হওয়ার খবরও ছড়িয়ে দেয়। সত্যি এসব বিষয় আমার কাছে বেশ অবাক লাগে। অনেক সময় বিয়ে না হওয়ার আগেই অনেককে ‘মা’ বানিয়ে দেয়া হয়, যা সত্যি খুবই দুঃখজনক।

আনুশকা ওই সংবাদ মাধ্যমে বিরাটের খেলারও প্রশংসা করেছেন। তিনি বলেন, এবারের বিশ্বকাপে বিরাট কোহলি দুর্দান্ত খেলছে। টানা চার ম্যাচে সে ফিফটি করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের রেকর্ডও গড়ে ফেলেছে সে (স্বামী)। এছাড়াও এবারের খেলায় ভারত টিমও বেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন