© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন আকসারা সিং!  

শেয়ার করুন:
সালমানকে বিয়ের প্রস্তাব দিলেন আকসারা সিং!   
entertainment-desk
০৬:২০ পিএম | ০২ জুলাই, ২০১৯

বলিউড অভিনেতা সালমান খান। প্রেম, ভালোবাসা কম শোনা যায়নি এই অভিনেতাকে ঘিরে। বহু নায়িকার সাথে জড়িয়ে তার প্রেমের খবর শোনা গেছে। তবে আজো পর্যন্ত বিয়ে করতে পারেননি সালমান খান।

এদিকে, বলিউড ভাইজানের প্রেমের লিস্ট কোনো অংশে ছোট নয়। মিস ওয়ার্ল্ড বিজয়ী ঐশ্বরিয়া থেকে শুরু করে বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ ও সোনাক্ষী সিনহাসহ একাধিক নায়িকার প্রেমে পড়েছিলেন সালমান। এমনকি এসব নায়িকাদের জড়িয়ে গণমাধ্যমে তার বিয়ের পিঁড়িতে বসার খবরও শোনা গেছে।

তবে শুধু বলিউড নায়িকা নয় অনেক বিদেশিনীদের প্রেমেও মজেছিলেন সালমান। বলিউড সিনেমা ‘মেরিগোল্ড’র নায়িকা ছিল বিদেশি। তার প্রেমেও একসময় সালমানের নাম জড়িয়েছিল বলে খবর প্রকাশিত হয়। কিন্তু ভাইজানের একটি সম্পর্কই এখনো পরিপূর্ণতা পায়নি। অধিক প্রেম করেও বিয়ের পিঁড়িতে বসতে পারেননি সালমান।

পুরো পৃথিবীজুড়ে সালমানের ভক্তের যেমন শেষ নেই, তেমনই অসমাপ্ত তার প্রেমিকার লিস্টও। এমন অনেক নারী ভক্ত আছে সালমানের, যারা অনায়াসে বিয়ে করে বলিউড ভাইজানের ঘরণী হতেও প্রস্তুত। আজ বাংলাদেশ টাইমস পাঠকদের এমনই এক ভক্তের খবর জানাবো, যিনি এরই মধ্যে সালমানকে বিয়ে করতে ভারতীয় গণমাধ্যমে জানান দিয়েছেন।

তবে তিনি কোনো সাধারণ ভক্ত নন, তিনি নিজেই ভারতের একজন জনপ্রিয় নায়িকা। বলছিলাম ভোজপুরি সিনেমার হিট নায়িকা আকশারা সিং-এর কথা। যিনি সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে দেয়া একটি সাক্ষাৎকারে সালমান খানকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন।

তবে তার সেই প্রস্তাবের কোনো উত্তর এখনো সালমানের কাছ থেকে পাওয়া যায়নি। তবে ভক্তদের বহুদিনের ইচ্ছা সালমানের বিয়ে বাস্তবে দেখার। এখন দেখা যাক, সালমান কী সিদ্ধান্ত নেয়। তবে বলিউড ভাইজান বিয়ের ব্যাপারে এখন যেই সিদ্ধান্তই নেন না কেন, আকশারা যে মোটামুটি তাকে বিয়ে করতে প্রস্তুত, সেটা সাক্ষাৎকারটি শুনেই বুঝা গেছে।

ভোজপুরি নায়িকা আকশারা এরই মধ্যে সেখানকার বহু জনপ্রিয় সিনেমার নায়িকা হয়েছেন। এমনকি ভোজপুরি সিনেমার সকল সুপারহিট নায়কদের বিপরীতেও কাজ করেছেন এই অভিনেত্রী।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন