© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগের উপদেষ্টা হলেন ইনাম আহমেদ চৌধুরী  

শেয়ার করুন:
আওয়ামী লীগের উপদেষ্টা হলেন ইনাম আহমেদ চৌধুরী   
own-reporter
০৭:০৯ পিএম | ০৮ জুলাই, ২০১৯

ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পেলেন ইনাম আহমেদ চৌধুরী। তিনি এক সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে ফুল দিয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন ইনাম আহমেদ চৌধুরী।

রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিগত ২২ ও ২৩ অক্টোবর, ২০১৬ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

ইনাম আহমেদ চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত সে আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পান খন্দকার আবদুল মুক্তাদির। এরপরই দল বদলান তিনি।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন