© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় পার্টির ব্যয়ের চেয়ে আয় বেশি  

শেয়ার করুন:
জাতীয় পার্টির ব্যয়ের চেয়ে আয় বেশি   
own-reporter
০৪:৪৩ পিএম | ৩১ জুলাই, ২০১৯

নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে ২০১৮ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নিবন্ধিত নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করিয়ে ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন।

বুধবার সংসদের বিরোধী দল জাতীয় পার্টি তাদের আয়-ব্যয়ের হিসাব বিবরণী নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করেছে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় সদস্য লিটন মিয়াজী নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব বিবরণী জমা দেন।

২০১৮ সালে জাতীয় পার্টির আয় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার এবং ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ ২৬ হাজার টাকা।

এর আগে মঙ্গলবার আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি।

 


টাইমস/এইচইউ

মন্তব্য করুন