© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে খুলনায় আ.লীগের শোক র‌্যালি  

শেয়ার করুন:
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে খুলনায় আ.লীগের শোক র‌্যালি   
own-reporter-khulna
০১:২৯ পিএম | ২১ আগস্ট, ২০১৯

একুশে আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ এবং দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে শোক র‌্যালি পালন করেছে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ।

বুধবার সকাল ৯টায় নগরীতে এ শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে নিহতদের স্মরণে শোক সভা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল আয়োজিত হবে।

শোক র‌্যালিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা অসিত বরণ বিশ্বাস, কামরুজ্জামান জামাল, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ মহানগর, জেলা আওয়ামী লীগ ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন