ব্যবসা সহজের সূচকে বাংলাদেশের ৮ ধাপ উন্নতি

ব্যবসা সহজের সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। যা গত বছর ছিল ১৭৬ তম। ব্যবসায়ের অনুকূল বা সহজ পরিবেশ বিষয়ক বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার ‘ইজ অব ৭ বিজনেস রিপোর্ট ২০২০’ নামে এই প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। প্রতিবেদনটি ১৯০টি দেশের ব্যবসায় পরিবেশের উপর ভিত্তি করে তৈরি করা হয়।

বিশ্বব্যাংক বাংলাদেশের এমন অগ্রগতির বিষয়ে বলছে, দেশটিতে ব্যবসা শুরু করতে আগের চেয়ে খরচ অনেক কমে গেছে। রাজধানী শহর থেকে শুরু করে দেশের অনেক স্থানে বিদ্যুতের চাহিদা পূরণ এখন আগের চেয়ে সহজ হয়েছে। উদ্যোক্তারাও এখন সহজে বিভিন্ন মাধ্যমে ঋণ পাচ্ছেন।

তবে অগ্রগতি হলেও ১৭৩তম অবস্থান নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র আফগানিস্তান আছে বাংলাদেশের পরে। প্রতিবেশী ভারত ১৪ ধাপ উন্নতি করে এখন তালিকায় ৬৩তম অবস্থানে। গত বছর দেশটির অবস্থান ছিল ৭৭তম। ২০১৭ সালে এই তালিকায় ভারত ছিল ১০০ নম্বরে।

ব্যবসা সহজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুকূল পরিবেশ তৈরি করে প্রতিবেদনের শীর্ষস্থানটির দখল নিয়েছে নিউজিল্যান্ড। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে সিঙ্গাপুর এবং হংকং। ব্যবসা সহজ করার সূচকে ভারতসহ দশটি দেশের অর্থনীতির প্রশংসা করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক প্রতিবছর ‘ইজ অব ডুয়িং বিজনেস’ নামের এই প্রতিবেদন প্রকাশ করে। মূলত ব্যবসায় শুরু করার সময় অনুকূল পরিবেশ, সহজে ঋণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎপ্রাপ্তি ছাড়াও কর প্রদান এবং চুক্তির বাস্তবায়ন ইত্যাদি সূচকে ১৯০টি দেশকে নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান Feb 07, 2026
img
১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’- এর প্রথম বৈঠক Feb 07, 2026
img

রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড় Feb 07, 2026
img
কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসী ছাড়িয়ে আনা হচ্ছে: গোলাম পরওয়ার Feb 07, 2026
img
পিএসএলের নিলামে ৫০ বাংলাদেশি Feb 07, 2026
img
বিশ্ব তাকিয়ে আছে, নির্বাচন ব্যর্থ হলে অজুহাত চলবে না : চট্টগ্রামের ডিসি Feb 07, 2026
img
সিলেটে পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করছে পেন্টাগন Feb 07, 2026
img
সুরের জগতে এক জীবন্ত কিংবদন্তি কে. এস. চিত্রা Feb 07, 2026
img
একটি দল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে : মাহদী আমিন Feb 07, 2026
img
নিজের একুশে পদক কাকে উৎসর্গ করলেন ববিতা! Feb 07, 2026
img
আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু করবে সৌদি আরব Feb 07, 2026
img
চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো : আজহারী Feb 07, 2026
img
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদার! Feb 07, 2026
img
দলগুলোর নির্বাচনী ইশতেহার ইতিবাচক হলেও যথেষ্ট নয়: সিপিডি Feb 07, 2026
img
যেকোনো মূল্যে ১২ ফেব্রুয়ারি ভোট হবে: নাসীরুদ্দীন Feb 07, 2026
img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026