একনেকে সাড়ে ১১ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১ হাজার ৪৬৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার খরচ করবে ৮ হাজার ২৭১ কোটি ২৩ লাখ, বিদেশি অনুদান ২৬৭ কোটি ১১ লাখ এবং বৈদেশিক ঋণ ২ হাজার ৯২৮ কোটি ৭৯ লাখ টাকা।

মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বর্তমান সরকারের ১৮তম একনেক সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এসব তথ্য জানান।

একনেক সভায় অনুমোদিত মোট ১০টি প্রকল্পের মধ্যে দুটি সংশোধিত। এর মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশে চারটি মেরিন একাডেমি স্থাপন (পাবনা, বরিশাল, সিলেট ও রংপুর) (তৃতীয় সংশোধন)’ প্রকল্পের তৃতীয় সংশোধন এবং অর্থ বিভাগের ৩ হাজার ৭১২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)’ প্রকল্পের দ্বিতীয় সংশোধন আনা হয়েছে।

নতুন অনুমোদিত প্রকল্প হলে- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৭২৯ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ‘কিশোরগঞ্জ (বিন্নাটি) পাকুন্দিয়া-মির্জাপুর-টোক জেলা মহাসড়ককে যথাযথমানে উন্নীতকরণ’ প্রকল্প ও ৩৮৮ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা-আরিচা-মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাট নাম স্থানে ৩টি সেতু নির্মাণ’ প্রকল্প।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১ হাজার ৭১০ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক নিরাপত্তা তদারকিকরণের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিউক্লিয়ার রেগুলেটরি ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন’ প্রকল্প।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ১ হাজার ৭৬১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের ২৫০ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ‘ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে বৃহত্তম রংপুর জেলার সেচ সম্প্রসারণ’ প্রকল্প।

স্থানীয় সরকার বিভাগের ১ হাজার ৭২৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্প-৩ (আরইআরএমপি-৩) প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের ৫৫৭ কোটি ব্যয়ে ‘শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পদ্মা শাখা নদীর ডান তীরের ভাঙন হতে নওয়াপাড়া এলাকা এবং পদ্মা নদীর বাম তীরের বাঙন হতে চরআত্রা এলাকা রক্ষা’ প্রকল্প এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের ৬৩২ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর-এ পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন’ প্রকল্প।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে: গোলাম পরওয়ার Feb 08, 2026
img
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান Feb 08, 2026
img

তথ্য যাচাই ছাড়াই মিথ্যা দাবি ‘টাইমস অব বাংলাদেশ'র

‘বাংলাদেশ টাইমস’কে অনিবন্ধিত বলায় প্রশ্নের মুখে ‘টাইমস অব বাংলাদেশ’ Feb 08, 2026
img
থাইল্যান্ডে স্বর্ণপদকসহ ট্রিপল অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের 'টিম ইংলোভয়েস' Feb 08, 2026
img
ময়মনসিংহ-৮ আসনে এমপি প্রার্থীর চাঁদাবাজির কল রেকর্ড ভাইরাল, সমালোচনার ঝড় Feb 08, 2026
img
আমিও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির Feb 08, 2026
img
স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না : লুৎফুজ্জামান বাবর Feb 08, 2026
img
এনসিপির সদস্য সচিব আখতারকে প্রাণনাশের হুমকি Feb 08, 2026
img
আর্থিক প্রতিষ্ঠান-শিল্প প্রতিষ্ঠান নিরাপদ রাখা সকলের নৈতিক দায়িত্ব: সেনাপ্রধান Feb 08, 2026
img
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা Feb 07, 2026
img
বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ উৎসবের পর্দা নামছে কাল Feb 07, 2026
img
রোমেরোর লাল কার্ডে ভেঙ্গে গেল টটেনহ্যামের মনোবল, জয় পেল ম্যানইউ Feb 07, 2026
img
যাকে ইচ্ছা ভোট দিন, তবু ভোটকেন্দ্রে যান: গয়েশ্বর Feb 07, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল ৪ দেশ Feb 07, 2026
img
নারীদের জাগরণই ধানের শীষের পুনর্জাগরণ: প্রিন্স Feb 07, 2026
img
ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টা Feb 07, 2026
img
ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন চমক ও রহস্যের ঝড়! Feb 07, 2026
img
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২৯ Feb 07, 2026
img
দেশ এখন দুই ভাগে বিভক্ত : ডা. তাহের Feb 07, 2026
img
রহস্যময় পোস্টে সমাপ্তির ইঙ্গিত নীলাঞ্জনার! Feb 07, 2026