বাংলাদেশে বিনিয়োগে গ্রিক পররাষ্ট্রমন্ত্রীর আগ্রহ প্রকাশ

বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস ডেনডায়াস।

মঙ্গলবার এথেন্সে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে নিকোলাস ডেনডায়াস এই আগ্রহের কথা জানান। এটি দু’দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক।

অর্থনৈতিক কূটনীতি জোরদারে পররাষ্ট্রমন্ত্রী ইউরোপের জার্মানি, ফ্রান্স ও ইতালির পরে বর্তমানে গ্রিসে অবস্থান করছেন।

বৈঠককালে দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে মতবিনিময় করেন। তারা তথ্যপ্রযুক্তি, শিপিং প্রশিক্ষণ, শিক্ষা ও সংস্কৃতির মতো খাতে অংশীদারিত্ব তৈরির মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

গ্রিক পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটে অনন্য মানবিক ভূমিকা পালনের জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য একটি স্বতস্ত্র দেশ হিসেবে সহযোগিতার আশ্বাস দেন।

গ্রিক মন্ত্রী আগামী বছর জলবায়ু নিয়ে আলোচনার কথা উল্লেখ করে বলেন, ওই বৈঠকে গ্রিস তাদের পরিকল্পনা তুলে ধরবে। এতে তিনি বাংলাদেশের সমর্থন চেয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে গ্রিসের যে কোনো উদ্যেগে পাশে থাকার আশ্বাস দেন।

বাংলাদেশ আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ হিসেবে মুজিববর্ষ উদযাপন করবে। এই অনুষ্ঠানে যোগ দিতে তিনি গ্রিক মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই পররাষ্ট্র মন্ত্রী কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বিনোদন সিনেমা ইউনিভার্সিটি হলে শাকিব হবেন প্রিন্সিপাল: শবনম বুবলী Feb 07, 2026
img
রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়? Feb 07, 2026
img
ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না: শফিকুর রহমান Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
ফুলের হার হাতে নিয়ে হেরে গেছি: রাখি সাওয়ান্ত Feb 07, 2026
img
মডেলরাও লেগে থাকলে ভালো অভিনয় করতে পারবে: তানজিয়া জামান মিথিলা Feb 07, 2026
img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026