© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানে পেঁয়াজ আসছে মঙ্গলবার

শেয়ার করুন:
বিমানে পেঁয়াজ আসছে মঙ্গলবার
own-reporter
০৬:৫২ পিএম | ১৮ নভেম্বর, ২০১৯

মিসর থেকে কার্গো বিমানে পেঁয়াজ আনা হচ্ছে। ১৯ নভেম্বর ঐ পেঁয়াজের প্রথম চালান দেশে আসবে। এলসির মাধ্যমে সমুদ্রপথে পেঁয়াজ আমদানিতে দেড় মাসের মতো সময় লাগে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপদকালীন সমস্যা নিরসনে দ্রুত গতিতে কার্গো বিমানে পেঁয়াজ আমদানির নির্দেশ দিয়েছেন।

বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন বলেছেন, পেঁয়াজ নিয়ে কারসাজির অভিযোগে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন জেলায় মাঠ থেকে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। সবকিছু মিলিয়ে শিগগিরই বাজারে পেঁয়াজের মূল্য কমে আসবে।

সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন এসব কথা জানান।

তিনি আরো বলেন, মিসর থেকে কার্গো বিমানে পেঁয়াজ আনা হচ্ছে। ১৯ নভেম্বর ঐ পেঁয়াজের প্রথম চালান দেশে আসবে। এলসির মাধ্যমে সমুদ্রপথে পেঁয়াজ আমদানিতে দেড় মাসের মতো সময় লাগে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপদকালীন সমস্যা নিরসনে দ্রুত গতিতে কার্গো বিমানে পেঁয়াজ আমদানির নির্দেশ দিয়েছেন।

তবে, ১৯ নভেম্বর (মঙ্গলবার) কখন, কী পরিমাণ পেঁয়াজ বিমানে দেশে আসছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি বাণিজ্য সচিব।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন