লবণ কেজিতে ৫ টাকা কম রাখবে স্বপ্ন

সারা দেশে লবণের দাম বৃদ্ধির গুজবের মধ্যে কেজি প্রতি পাঁচ টাকা কম রাখার ঘোষণা দিয়েছে সুপারশপ স্বপ্ন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজ থেকে এমন ঘোষণা আসে।

স্বপ্নের ফেসবুক পোস্টে বলা হয়, ‘আজ(মঙ্গলবার) সকাল থেকে আমাদের বেশ কিছু আউটলেটে ক্রেতাদের একটি অংশ অস্বাভাবিক পরিমাণে লবণ ক্রয় করছিলেন। এটি আমাদের দৃষ্টিগোচর হবার পর আমরা ব্যাপারটি নিয়ে অনুসন্ধান করি। তখন কয়েকজন ক্রেতা আমাদের জানান যে, তারা এমন একটি গুজব শুনেছেন যে লবণের মজুদ নিয়ে ঘাটতি তৈরি হয়েছে এবং খুব দ্রুত মূল্য বৃদ্ধি হতে পারে। এরপর আমরা প্রস্তুতকারক এবং পরিবেশকদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে এটা নিছক গুজব। লবণের স্বাভাবিক যোগান অব্যাহত রয়েছে।'

পোস্টে আরও বলা হয়, ‘প্রকৃতপক্ষে, ক্রেতাদের একটা বড় অংশের স্বাভাবিক চেয়ে বেশি পরিমাণে লবণ কেনার কারণে আজ সন্ধ্যার ভেতরেই আমাদের অনেকগুলো আউটলেটে স্টক শূন্যতা সৃষ্টি হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে কিছু সংখ্যক ক্রেতা লবণ কিনতে এসে বেশ কিছু আউটলেটে লবণ পাননি।’

‘যে সমস্ত ক্রেতা এই মুহূর্তে লবণ কিনতে এসে লবণ পাননি, তাদেরকে জানানো হচ্ছে আগামীকাল স্বপ্নের সব আউটলেটে আবার লবণ পাওয়া যাবে। একই সাথে ক্রেতাদের অনুরোধ করা যাচ্ছে যে আপনাদের কনট্যাক্ট নম্বর আমাদের আউটলেট ম্যানেজারকে দিন অথবা আমাদের ইনবক্সে প্রদান করুন- স্বপ্ন আপনাদের বাসায় ছাড়কৃত মূল্যে লবণ হোম ডেলিভারি দেবার ব্যবস্থা করবে। স্বপ্ন আবারও তার ক্রেতাদের কোনো ধরনের গুজবে কর্ণপাত না করতে অনুরোধ করছে।’

স্বপ্নের এই পোস্টের নিচে অনেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন। তাদের কিছু মন্তব্য তুলে ধরা হলো:

মাহবুব বিন ইসলাম নামে একজন লিখেছেন, ‘স্বপ্নকে ধন্যবাদ তাদের এই ব্যবসায়িক চিন্তাধারা ও পারফেক্ট সময়ে পারফেক্ট অ্যাড প্রচার করার জন্য।’

আশিক রাফসান নামে একজন লিখেছেন, ‘আপনাদের সুপারশপেই লবণ নেই। উত্তরা ১১ নং সেক্টর স্বপ্নতে গেলাম বলছে লবণ নেই! আপনাদের কি এতো সেল হলো নাকি কৃত্রিম সংকট সৃষ্টি করছেন?’

চৈতালি রহমান নন্দিতা নামে একজন লিখেছেন, 'ধানমন্ডির স্বপ্নতে একটু আগে  লাস্ট প্যাকেট লবণ একজন  ভাগ্যবান ব্যক্তি নিয়ে গেছে আমার সামনেই।’

কামরুল হাসান নাম আরেকজন লিখেছেন, ‘সবাই যদি একযোগে স্বপ্নে লবণ কিনতে যাই,তাহলে তাদের স্টক শেষ হওয়াই স্বাভাবিক, কেননা তারা তাদের আউটলেটে দৈনিক চাহিদার চেয়ে কিছু বেশি মজুদ রাখতে পারে,আর কোনো বিশেষ কারণে যদি আমাদের মতো হুজুগে বাঙালি যদি সবাই লবণ কেনার জন্য স্বপ্নে ভীড় করি, তাহলে তা তো শেষ হবেই।’

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026